শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক ৮ দিনে সমাপ্ত, রায় আজ

 প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন   |   বিচার বিভাগ

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক ৮ দিনে সমাপ্ত, রায় আজ

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় রায় ঘোষণা করা হবে আজ বুধবার (১৭ জুন)। এদিন দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই রায় ঘোষণা করবেন।

জানা গেছে, ৯ জুন মামলার আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। এ মামলায় সর্বমোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ঘটনার ২৭ দিনের মাথায় এবং অভিযোগপত্র জমা দেওয়ার ১৩ দিনের মধ্যে এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ।

গত ২১ মে নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় ভুক্তভোগী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।
পরে সেদিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে পুলিশ আটক করে। সেসময় পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এসময় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
এরপর ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মনির।

BBS cable ad

বিচার বিভাগ এর আরও খবর: