প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, কেডস ও পাটের ব্যাগ বিতরণ
আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, কেডস ও পাটের ব্যাগ বিতরণ অনুষ্ঠান আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, দিঘলিয়া, খুলনায় অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন দিঘলিয়া, খুলনার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব রকিবুল ইসলাম বকুল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সুজন দাশ গুপ্ত, উপজেলা নির্বাহী অফিসার, দিঘলিয়া, খুলনা। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, কেডস ও পাটের ব্যাগ বিতরণ করেন এবং বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের মাঝে চকলেট বিতরণ করেন।


