স্কাউট অ্যাডভেঞ্চার ও ডে ক্যাম্প ২০২৬
গত ১৩ সেপ্টেম্বর,২০২৬ তারিখে জেলা প্রশাসন, মানিকগঞ্জ ও বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জের যৌথ উদ্যোগে শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম, মানিকগঞ্জে আয়োজিত হয় স্কাউট অ্যাডভেঞ্চার ও ডে ক্যাম্প ২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম, মন্ত্রী ও এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নাজমুন আরা সুলতানা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জ ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিবৃন্দ, জেলার ০৭টি উপজেলার ৭টি স্কাউট দল এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।


