শিরোনাম

South east bank ad

এসইসি স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন   |   বিচার বিভাগ

এসইসি স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ
 

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) স্পেশাল ট্রাইব্যুনাল, ঢাকার বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (২১ জুন) রাতে আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আগামী ২৪ জুন বদলিকৃত কর্মস্থলে তাকে যোগদান করতে বলা হয়েছে।
অপরদিকে ঢাকার নতুন মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির।

সাব্বির ফয়েজ গত বছর ১ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে দায়ত্ব পান। নয় মাস এ পদে দায়িত্ব পালনের পর তাকে নতুন কর্মস্থলে বদলির এ আদেশ দেওয়া হলো।
এ ট্রাইব্যুনালের বর্তমান বিচারক আফিয়া বেগমকে মানিকগঞ্জের পারিবারিক আপিল আদালতের বিচারক হিসেবে বদলি করা হয়েছে। তাই সাব্বির ফয়েজ এখন থেকে রাজধানীর পুরানা পল্টন হাউজ বিল্ডিং কর্পোরেশন ভবনে এসইসির ট্রাইব্যুনালের বিচারিক কাজ পরিচালনা করবেন।

BBS cable ad