সম্মানিত বিমান বাহিনী প্রধান কর্তৃক বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS) ভবন উদ্বোধন
অদ্য ২০ জুলাই ২০২৬ (সোমবার) সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর ভবনের স্মারক ফলক উন্মোচন করেন। এসময়, তিনি নব উন্মোচিত BCASPS ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে, বিমান বাহিনী প্রধান BCASPS- ভবন এর দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সম্মানিত বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় BCASPS আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিমান বাহিনী প্রধান BCASPS এর এই ভবন উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির গবেষণা, শিক্ষা ও নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন। সম্প্রতি BCASPS সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ এর অধীনে RJSC (Registrar of Joint Stock Companies and Firms) তে নিবন্ধিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, এয়ার অধিনায়ক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার এর এয়ার অধিনায়কগণ, বিমান বাহিনী ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর কমান্ড্যান্ট, BCASPS-এর গভর্নিং বডির সদস্যবৃন্দ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


