শিরোনাম

South east bank ad

সম্মানিত বিমান বাহিনী প্রধান কর্তৃক ‘ব্লু স্কাই’ পরিদর্শন

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন   |   বিমান প্রধান

সম্মানিত বিমান বাহিনী প্রধান কর্তৃক ‘ব্লু স্কাই’ পরিদর্শন

গত ১৩ জুলাই ২০২৬ (সোমবার) সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ‘ব্লু স্কাই’ (বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের) স্কুল পরিদর্শন করেন। এ সময়, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স' উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (OWCC) এর সভাপতি এবং বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাব- এর প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
পরিদর্শনকালে, প্রধান অতিথি ও বিশেষ অতিথি স্কুলের শ্রেণিকক্ষ, শিক্ষা কার্যক্রম, বিভিন্ন থেরাপি সেবা এবং শিশুদের সার্বিক বিকাশমূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময়, সম্মানিত বিমান বাহিনী প্রধান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি ও সার্বিক বিকাশে ‘ব্লু স্কাই’ এর আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি শিক্ষক, থেরাপিস্ট, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিশুদের সর্বোত্তম বিকাশ নিশ্চিত করতে সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান। পরিদর্শন উপলক্ষ্যে, ‘ব্লু স্কাই’ এর শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত পরিদর্শনকালে, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান সদরের এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অভিভাবকগণসহ অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
BBS cable ad

বিমান প্রধান এর আরও খবর: