শিরোনাম

South east bank ad

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ঢাকায় নিযুক্ত কানাডার মান্যবর হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন   |   বিমান প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ঢাকায় নিযুক্ত কানাডার মান্যবর হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ


অদ্য ০৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার), সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে বাংলাদেশে নিযুক্ত মান্যবর কানাডার হাইকমিশনার H.E. Ajit Singh বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
BBS cable ad

বিমান প্রধান এর আরও খবর: