শিরোনাম

South east bank ad

সিআইডির ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপ্তি ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন   |   সিআইডি

সিআইডির ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপ্তি ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি


২২ ও ২৩ জুলাই ২০২৬ খ্রি. তারিখে সিআইডি সদর দপ্তরে ০২ দিনব্যাপী ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা’ (এপ্রিল-জুন/২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
এতে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান জনাব আলি আকবর খান মহোদয়। এ সময় সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সিআইডির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের মাঝে কৃতিত্বপূর্ণ ও সাহসী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। এসময়কালের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে- 
#ভুয়া নিয়োগপত্র তৈরি করে কনস্টেবল নিয়োগকারী দুই প্রতারককে নগদ অর্থ ও চেকসহ গ্রেফতার;
#অনলাইনে জুয়ার প্লাটর্ফম পরিচালনা ও বিদেশে অর্থপাচারকারী চক্রের ০৮ জনকে গ্রেফতার;
#অপহৃত ভিকটিম উদ্ধারসহ ঘটনার সাথে জাড়িত ০২ জনকে গ্রেফতার;
#প্রতারণার মাধ্যমে অন্যের ফেসবুক আইডি ও ব্যাংক একাউন্ট ব্যবহার করে অর্থআত্মসাৎকারী প্রতারক চক্রের ২ জনকে গ্রেফতার;
#ভূ-মধ্যসাগরে নৌকাডুবে ১৮ জন বাংলাদেশী মৃত্যুবরণের ঘটনা সংক্রান্তে মামলায় মানব পাচারকারী চক্রের মূলহোতা গ্রেফতার;
#যৌতুকের জন্য স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল;
#ভিসা জালিয়াতি চক্রের মূল হোতা বিমান বাংলাদেশ এর কর্মচারী-কে গ্রেফতার করে;
#হামীম শামীম এগ্রো এন্ড ফার্ম এর মাধ্যমে সংঘবদ্ধভাবে প্রতারণা, অপহরণ, অবৈধ আটক রেখে মুক্তিপন আদায়, মুদ্রাপাচার, মানব পাচার সম্পৃক্ত অপরাধে মানিলন্ডারিং মামলা রুজু;
#অনলাইনে ব্যবসার কথা বলে টাকা আত্মসাৎকারী চক্রের ২ জনকে গ্রেফতার;
#স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাননীয় ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে তার পরিচয় ব্যবহার করে প্রতারণায় ১ জন গ্রেফতার;
#আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা  বিদেশে পাচারকারী সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ মোট ৬ সদস্যকে গ্রেফতার;
#অজ্ঞাত আসামী কর্তৃক জোড়া খুনের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার;
#দীর্ঘ প্রায় ৫ বছর পরে ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুর পিতৃ পরিচয় শনাক্ত করতঃ আসামী গ্রেফতারস;
#অজ্ঞাতনামা আসামী কর্তৃক খুন মামলার রহস্য উদঘাটন ও ২ জন আসামীকে; ও
#ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় আসামী শনাক্তপূর্বক ২ জনকে গ্রেফতার ও ডাকাতির সরমঞ্জাম উদ্ধার;
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দঃ
ঢাকা মেট্রো-পশ্চিম এর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. মোঃ রুহুল আমিন সরকার; সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট (সিপিসি) এর অতিরিক্ত পুলিশ সুপার পীযুষ কুমার দে; ঢাকা মেট্রো উত্তর এর পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আশরাফুজ্জামান; ঢাকা মেট্রো-পূর্ব এর পুলিশ পরিদর্শক (নিঃ) এ কে.এম. মনিবুল হক; হিনিয়াস ক্রাইম এর পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রাসেল পিপিএম; খুলনা মেট্রো অ্যান্ড জেলা এর পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রফিকুল ইসলাম; নওগাঁ জেলা এর পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মজিবর রহমান বিপিএম; টিএইচবি এর এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান; ফাইন্যান্সিয়াল ক্রাইম এর এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান; সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস (সিপিসি) এর এসআই (নিঃ) প্রদীপ কুমার দাস; সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিসি) এর এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন; ঢাকা জেলা এর এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম; কুমিল্লা জেলা এর এসআই (নিঃ) মোঃ ফরহাদ আলী; হবিগঞ্জ জেলা এর এসআই (নিঃ) মোঃ তোফাজ্জল হোসেন; মাগুরা জেলা এর এসআই (নিঃ) মোঃ আনিচুর রহমান এবং রাজশাহী জেলা ইউনিট এর এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম।
BBS cable ad

সিআইডি এর আরও খবর: