শিরোনাম

South east bank ad

জনকণ্ঠে ছাঁটাই প্রত্যাহার ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

 প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন   |   কর্পোরেট

জনকণ্ঠে ছাঁটাই প্রত্যাহার ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
জনকণ্ঠে ছাঁটাই প্রত্যাহার ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ


মঙ্গলবার (৯ জুন) দৈনিক জনকণ্ঠ থেকে ছাঁটাই হওয়া সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের ছাঁটাইপত্র প্রত্যাহার এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে দৈনিক জনকণ্ঠ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছাঁটাইপত্র প্রত্যাহার ও বকেয়া পরিশোধের দাবি জানান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধান না হলে এর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে।

কর্মসূচিতে ডিইউজের সিনিয়র সহসভাপতি রফিক মুহাম্মদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, জনকণ্ঠের প্ল্যানিং অ্যাডভাইজার জয়নাল আবদীন শিশির, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক মুনির জারিফ এবং বিশেষ প্রতিনিধি মীর মোহাম্মদ জসিমসহ অন্যরা বক্তব্য দেন। পরে একটি বিক্ষোভ মিছিল আশপাশের সড়ক প্রদক্ষিণ করে জনকণ্ঠ ভবনের সামনে এসে শেষ হয়।

বক্তারা অভিযোগ করেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে জনকণ্ঠ কর্তৃপক্ষ ১৪০ জন সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে, যাদের অধিকাংশই ৩০ থেকে ৩৪ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত। এছাড়া অবশিষ্ট অনেক সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন।

কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছাঁটাই ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার এবং পত্রিকার কার্যক্রম স্বাভাবিক করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: