নেসকো প্রকল্পে এনার্জিপ্যাকের ৫০ লাখ ডলারের চুক্তি
বুধবার (১২ আগস্ট) শীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) একটি প্রকল্পে ১৫টি ২০/২৮ এমভিএ ট্রান্সফরমার সরবরাহের জন্য এডেক্স কর্পোরেশনের সঙ্গে ৫০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে এডেক্স কর্পোরেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ের সিইও ও পরিচালক ইঞ্জিনিয়ার রবিউল আলম এবং এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় নেসকোর প্রকল্পে ১৫টি ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক। সংশ্লিষ্টরা বলছেন, এ অংশীদারিত্ব দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং ট্রান্সফরমার, সাবস্টেশন ও সুইচগিয়ারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের ডিজাইন, উৎপাদন, সরবরাহ, স্থাপন ও কমিশনিংয়ের সঙ্গে যুক্ত। আধুনিক উৎপাদন সুবিধা, প্রকৌশল দক্ষতা ও আন্তর্জাতিক মান অনুসরণ করে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন বিদ্যুৎ ও অবকাঠামো প্রকল্পে কাজ করে আসছে।


