শিরোনাম

South east bank ad

স্বপ্নের ফেক অফার তৈরিকারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ

 প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ০২:০৪ অপরাহ্ন   |   কর্পোরেট

স্বপ্নের ফেক অফার তৈরিকারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ

দেশের অন্যতম চেইন সুপারশপ স্বপ্নের লোগো হুবহু নকল করে সম্প্রতি কে বা কারা স্বপ্নের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লিখে নানা অফারের প্রলোভন দেখাচ্ছে। বিভিন্ন অফার সাজিয়ে ফেসবুকের ইনবক্সের লাখো অ্যাকাউন্টে লিংক পাঠাচ্ছে তারা। তবে এটি একটি ফেক পোস্ট। না জেনেই অনেকে এটি শেয়ার করছেন। তাই স্বপ্ন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরনের ফেক লিংকে ক্লিক বা শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করছে। ক্রেতাদের জন্য কোনো অফার দিলে তা কোম্পানির নির্দিষ্ট ফেসবুক পেজে দিয়ে থাকে স্বপ্ন।

এদিকে দেশে স্বপ্নের নাম করে এমন প্রতারণা করার জন্য ফেক অফার তৈরিকারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এ বিষয়ে এরই মধ্যে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: