কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সৌজন্য সাক্ষাৎ
কানাডায় পোশাক রফতানি বাড়াতে চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এ লক্ষ্যে সংগঠনটির সভাপতি ফারুক হাসান সম্প্রতি কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গতকাল রোববার ১৯ সেপ্টেম্বর বিজিএমইএ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থতি বিশেষ করে কভিড-১৯-এর কারণে সৃষ্ট নজিরবিহীন সংকট এবং পুনরুদ্ধার প্রক্রিয়ার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে শিল্প কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে তা অবহিত করেন বিজিএমইএ সভাপতি।


