রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৬৮
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর পৃথক পৃথক স্থান থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতারদের মধ্যে চারজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ।
এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৪ এবং মাদক কারবারে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


