শিরোনাম

South east bank ad

রাঙ্গামাটিতে চলমান বৃষ্টিপাত প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুকনো খাবার বিতরণ

 প্রকাশ: ২০ জুন ২০২১, ১১:১৫ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

রাঙ্গামাটিতে চলমান বৃষ্টিপাত প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুকনো খাবার বিতরণ
রাঙ্গামাটি পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভেদভেদীস্থ সনাতনপাড়া,রূপনগর,শিমুলতলীতে নিরাপদ স্থানে আশ্রয় নেয়াদের মাঝে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুকনো খাবার বিতরণ করা হয়। চলমান বৃষ্টিপাতের ফলে  পাহাড়ধসের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ স্থানসমূহ হতে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, রেড ক্রিসেন্ট, বিজিবি, জেলা পুলিশ, আনসার, ফায়ার ব্রিগেডের সদস্যবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: