শিরোনাম

South east bank ad

দেশের সব জেলা পরিষদ পাচ্ছে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

দেশের সব জেলা পরিষদ পাচ্ছে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ

দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়নকে গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাত থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করেছে।

স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত (২ জুন) জারি করা এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের অধীন ‘বিশেষ বরাদ্দ’ উপ-খাত থেকে দেশের জেলা পরিষদসমূহের অনুকূলে মোট ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা ছাড় করা হয়েছে। এ অর্থ জেলা পরিষদগুলো তাদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করতে পারবে।

সরকারি আদেশ অনুযায়ী, জেলার প্রয়োজন ও উন্নয়ন চাহিদা বিবেচনায় বিভিন্ন জেলা পরিষদের জন্য পৃথকভাবে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
অধিকাংশ জেলা পরিষদকে ২ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা এবং কিছু জেলা পরিষদকে ২ কোটি ৯১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দ পাওয়া জেলার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, যশোর, বগুড়া, পাবনা, দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজার, সাতক্ষীরা, বাগেরহাট, হবিগঞ্জ, ভোলা, পিরোজপুর, বরগুনা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, জয়পুরহাটসহ দেশের ৬১টি জেলা পরিষদ।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ বরাদ্দের মাধ্যমে জেলা পর্যায়ে সড়ক, সেতু-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণ, পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ এবং অন্যান্য স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গতি আসবে। বিশেষ করে জেলা পরিষদের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: