মুন্সীগঞ্জের জেলা প্রশাসক খাল খনন/পুনঃখনন কার্যক্রম পরিদর্শন
আজ ০৭ জুন ২০২৬ (রবিবার) মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী টংগিবাড়ী উপজেলার মারিয়ালয় মোকামখোলা ব্রিজ থেকে সিদ্ধেশ্বরী বাজার পর্যন্ত ৫.৭৭৬ কিলোমিটার খাল খনন কার্যক্রম এবং পাঁচগাও ইউনিয়নের কুকরাদি এলাকায় ১.২ কিলোমিটার খাল খনন/পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মোঃ রবিউল ইসলাম; উপজেলা নির্বাহী অফিসার, টংগিবাড়ী, জনাব তাহমিনা আক্তার; সহকারী কমিশনার (ভূমি), জনাব মোঃ ওয়াজেদ ওয়াসীফ; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় খাল খনন/পুনঃখনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি স্থানীয় জনগণ যাতে দ্রুত প্রকল্পগুলোর প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রকল্পের আওতাধীন বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মহোদয় জলাবদ্ধতা নিরসন, কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই অবকাঠামো উন্নয়নে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।


