শিরোনাম

South east bank ad

খুলনায় ভ্রাম্যমাণ আদালতের ৬৩ মামলায় ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়

 প্রকাশ: ২৬ জুন ২০২১, ০৪:৫১ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

খুলনায় ভ্রাম্যমাণ আদালতের ৬৩ মামলায় ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়
খুলনায় করোনাকালীন স্বাস্থ্যবিধি ও কঠোর বিধি নিষেধ নিশ্চিতকরণে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬৩ মামলায় ৬৭ জনের কাছ থেকে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
খুলনায় করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার ২২ জুন ২০২১ইং তারিখ থেকে মহানগর ও উপজেলায় শুরু হয়েছে কঠোর লকডাউন। 
খুলনায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলীর তত্ত্বাবধানে গত বুধবার ২৩ জুন ২০২১ইং তারিখ খুলনা মহানগরীর বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। 
এদিকে উপজেলাগুলোতে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সহকারী কমিশনার (ভূমি)-গণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মহানগর ও উপজেলায় মোট ৬৩ মামলায় ৬৭ জনকে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
খুলনার জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি এবং করোনাকালীন বিধি নিষেধ অমান্য করার দায়ে এ অর্থদণ্ড ও কারাদণ্ড দেন।  সরকারি আদেশ অমান্যকারীদের ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এবং দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক জরিমানা করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময় খুলনায় করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গত রোববার ২০ জুন ২০২১ইং তারিখে অনুষ্ঠিত জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বাত্মক লকডাউন আরোপের সবার সিদ্ধান্তের প্রেক্ষিতে জারি করা গণবিজ্ঞপ্তির নির্দেশনাসমূহ সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা তা তদারকি করতেই মূলত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা দেন এপিবিএন, বাংলাদেশ আনসার, র্যা ব এবং থানা পুলিশের সদস্যরা। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: