শিরোনাম

South east bank ad

মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব দুগ্ধদিবস-২০২১ উদযাপন

 প্রকাশ: ০২ জুন ২০২১, ০২:৪১ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব দুগ্ধদিবস-২০২১ উদযাপন

গতকাল মঙ্গলবার ০১ মে ২০২১ইং মানিকগঞ্জে বিশ্ব দুগ্ধদিবস-২০২১ উদযাপিত হয়। এ উপলক্ষে মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস । 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। এছাড়া উক্ত প্রকল্পের আওতায় উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল ইসলাম।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: