মহান মে দিবস ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
মহান মে দিবস ২০২৩ উপলক্ষ্যে টাউন হল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মেলনকক্ষে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার,ময়মনসিংহ,
আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মাহফুজুল আলম মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), জনাব মো: মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার,(ময়মনসিংহ সদর) ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


