ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার (১৪ মে) ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও ভোলা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদ এমপি ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান, সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা পুলিশের কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঈনুল হোসেন বিপ্লব, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


