"সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়ের মুন্সীগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ"
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আজ ২৩.০৬.২০২৬ খ্রি. সকালে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া মৌজার অন্তর্ভুক্ত পদ্মা রেল লিংক প্রকল্পের আওতাধীন এরিয়ায় বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জনাব শেখ রবিউল আলম, এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জনাব হাবিবুর রশিদ এমপি মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব শেখ আব্দুল্লাহ, মাননীয় সচিব, রেলপথ মন্ত্রণালয়, জনাব মোঃ ফাহিমুল ইসলাম, সম্মানিত জেলা প্রশাসক, জনাব সৈয়দা নুরমহল আশরাফী ও সম্মানিত পুলিশ সুপার মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়। এছাড়া বিভিন্ন সরকারি এবং সামরিক ও বেসামরিক দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষ বায়ুমন্ডলে থেকে কার্বন ডাই-অক্সাইড শোষন করে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে সহায়তা করে। জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুকি হ্রাসেও বৃক্ষের অবদান অপরিসীম।


