South east bank ad

কারাগার ব্যবহার করবে নিজস্ব বিদ্যুৎ

 প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন   |   সরকার

কারাগার ব্যবহার করবে নিজস্ব বিদ্যুৎ
 

দেশের কারাগারগুলোর বিদ্যমান ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় ওপেক্স পদ্ধতিতে সম্ভাব্য ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গত ৫ মে কারা অধিদপ্তরের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৮ মে) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। এর মাধ্যমে কারাগারগুলোর বিদ্যুৎ চাহিদা পূরণ করা হবে।

BBS cable ad

সরকার এর আরও খবর: