নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই আদেশে কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। আর অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।


