শিরোনাম

South east bank ad

তুরস্কের টিকা প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক শিক্ষা উন্নয়ন নিয়ে বৈঠক

 প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন   |   মন্ত্রী

তুরস্কের টিকা প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক শিক্ষা উন্নয়ন নিয়ে বৈঠক

রবিবার (৭ জুন) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে তুরস্কের Turkish Cooperation and Coordination Agency (TİKA)-এর ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

 আজ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, কারিকুলাম আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, তুরস্ক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে, বাংলাদেশও ভবিষ্যতে সেই পর্যায়ে পৌঁছাতে চায়। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও সমস্যা সমাধানমূলক দক্ষতার ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার শিক্ষক প্রশিক্ষণ, নতুন শিক্ষাক্রম প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। একই ধরনের সহযোগিতা তুরস্কের সঙ্গে আরও বিস্তৃত করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

টিকা-এর ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজান প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও প্রাথমিক শিক্ষা উন্নয়নে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনার প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে নেওয়া উদ্যোগগুলো বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

বৈঠকে প্রাথমিক শিক্ষা খাতে সম্ভাব্য আর্থিক ও কারিগরি সহায়তা, মডেল স্কুল উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষাবান্ধব অবকাঠামো নির্মাণ এবং জাতীয় শিক্ষা দর্শন ও পেডাগজিক্যাল পদ্ধতি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎ শেষে শিক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: