শিরোনাম

South east bank ad

ঢাকা-রোম ফ্লাইট বাড়াতে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন   |   মন্ত্রী

ঢাকা-রোম ফ্লাইট বাড়াতে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ
সোমবার (২২ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত Antonio Alessandro।

আজ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিমান খাতে সহযোগিতা বৃদ্ধি এবং প্রবাসীদের সুবিধার্থে ঢাকা-রোম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী ঢাকা-রোম রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলে রাষ্ট্রদূত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

বৈঠকে ইতালীয় প্রতিষ্ঠান The Edge Company বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য Bird Control Management System (BCMS) স্থাপনে আগ্রহ প্রকাশ করে। এছাড়া Flyon Aero বাংলাদেশের টেকনিশিয়ানদের দক্ষতা উন্নয়নে একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরে।

মন্ত্রী বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বিদেশি বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: