শিরোনাম

South east bank ad

সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছানোর নির্দেশ

 প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন   |   মন্ত্রী

সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছানোর নির্দেশ

শনিবার (১৮ জুলাই) ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে বা একক উদ্যোগে নয়, পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার রাতে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে বন্যা-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগের সময়ে কে কত কাজ করলো বা কৃতিত্ব নিলো, সেটি বিবেচ্য নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়া। এ জন্য সব দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় এবং যোগাযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে ছোট ছোট প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। সরকারি অর্থের অপচয় রোধ করে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কাজের অর্থ অব্যবহৃত রেখে ফেরত দেওয়া কোনো কৃতিত্ব নয়; এতে এলাকার উন্নয়ন ব্যাহত হয়।

সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা জেলার বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: