শিরোনাম

South east bank ad

জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী

 প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন   |   মন্ত্রী

জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী
রবিবার (১৯ জুলাই)  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ন্যায়, ইনসাফ ও আইনের শাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।

আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত ‘জুলাই শহিদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল এবং দীর্ঘ সময়ের রাজনৈতিক দমন-পীড়ন, গুম, নির্যাতন ও বিরোধী মত দমনের কারণে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক ক্ষয় অল্প সময়ে দূর করা সম্ভব নয়। তবে রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের কাজ এগিয়ে চলছে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমেই তা সফল হবে।

মন্ত্রী আরও বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অতীতের গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত ঘটনার সত্য উদঘাটন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাইয়ের শহিদ সাংবাদিকদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক এবং প্রতিটি পরিবারকে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া শহিদ সাংবাদিক পরিবারের সদস্য, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: