শিরোনাম

South east bank ad

নারী ক্ষমতায়নে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ফ্রান্সের আলোচনা

 প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন   |   মন্ত্রী

নারী ক্ষমতায়নে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ফ্রান্সের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই)  মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Séré-Charlet)।

আজ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নারী ক্ষমতায়ন, নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, এমসিবিপি, মিড-ডে মিল এবং সন্ত্রাসবাদ দমনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের একটি নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী। তিনি জানান, বর্তমান সরকার নারী অধিকারকে অগ্রাধিকার দিয়ে নারীদের নামে ফ্যামিলি কার্ড প্রদান, স্নাতক পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষা এবং দিবাযত্ন কেন্দ্র সম্প্রসারণের মতো উদ্যোগ বাস্তবায়ন করছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশে নারী ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও শিশু সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি নারীদের দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে কেয়ার ইকোনোমি, প্রশিক্ষিত নারী কর্মীদের ফ্রান্সে কর্মসংস্থানের সুযোগ এবং বাংলাদেশি নারীদের তৈরি পণ্য ফ্রান্সে রপ্তানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এছাড়া আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য Feminist Foreign Policy (FFP) সম্মেলনে অংশ নিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানান ফ্রান্সের রাষ্ট্রদূত।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: