শিরোনাম

South east bank ad

নগদ-এনআরবি ব্যাংকের কৌশলগত চুক্তি

 প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন   |   মন্ত্রী

নগদ-এনআরবি ব্যাংকের কৌশলগত চুক্তি


মঙ্গলবার (২১ জুলাই) গ্রাহকদের জন্য আর্থিক সেবা আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ ও এনআরবি ব্যাংক পিএলসি।

রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের ফলে নগদের প্ল্যাটফর্ম ব্যবহার করে এনআরবি ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলেও, যেখানে তাদের কোনো শাখা নেই, সেখানে গ্রাহকদের ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পারবে। একই সঙ্গে প্রবাস থেকে পাঠানো রেমিট্যান্স তাৎক্ষণিকভাবে গ্রাহকের নগদ ওয়ালেটে পৌঁছে দেওয়া হবে, ফলে দেশের যেকোনো স্থান থেকে ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করা যাবে।

এ ছাড়া দুই প্রতিষ্ঠান যৌথভাবে ন্যানো লোন, করপোরেট কালেকশনসহ বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে কাজ করবে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ভবিষ্যতে ফিনটেক প্রথাগত লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এনআরবি ব্যাংকের এমডি ও সিইও তারেক রিয়াজ খান বলেন, ব্যাংকের ১০৯টি শাখা ও উপশাখার বাইরে নগদের তিন লাখের বেশি এজেন্ট পয়েন্টের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব হবে, যা ব্যাংকের সেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

বর্তমানে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে নগদ বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছে। পাশাপাশি বাংলা কিউআর ও এনপিএসবি সুবিধার মাধ্যমে দেশের প্রায় ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে সহজে ডিজিটাল পেমেন্টের সুযোগ তৈরি হয়েছে।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: