শিরোনাম

South east bank ad

স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র ও গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

 প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন   |   মন্ত্রী

স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র ও গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

বুধবার (২২ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কার্যকর ও ক্ষমতাবান স্থানীয় সরকার ব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হতে পারে না। তৃণমূলের জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় করা সম্ভব।

আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে স্থানীয় সরকারই প্রশাসন, বিচার, স্বাস্থ্যসেবা ও জনসেবার প্রধান ভিত্তি। কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পরও স্থানীয় সরকারকে কাঙ্ক্ষিত পর্যায়ে শক্তিশালী করা যায়নি। এখন সময় এসেছে এ ব্যবস্থাকে প্রকৃত অর্থে ক্ষমতায়নের।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাই জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে আরও কার্যকর করতে হবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন জানিয়ে মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের কল্যাণে ট্রাস্ট ও তহবিল গঠনের বিষয়েও সরকার ইতিবাচক উদ্যোগ নেবে।

তিনি জানান, ইউনিয়ন পরিষদসহ ভবিষ্যতের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, তৃণমূলের উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: