শিরোনাম

South east bank ad

ঢাকায় ২৫ জুলাই শুরু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিট ২০২৬

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন   |   মন্ত্রী

ঢাকায় ২৫ জুলাই শুরু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিট ২০২৬
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী ২৫ ও ২৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিট ২০২৬। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA) এবং সিলিকন রিভার বাংলাদেশ যৌথভাবে এ আয়োজন করছে।

আজ গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, ২৫ জুলাই সকাল ১০টায় নভোথিয়েটারে প্রধানমন্ত্রী তারেক রহমান সামিটের উদ্বোধন করবেন।

তিনি বলেন, সামিটের মূল লক্ষ্য দেশের সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি ও রোবোটিক্স খাতের সম্ভাবনা, দক্ষ মানবসম্পদ, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বিশ্বদরবারে তুলে ধরা। দুই দিনের আয়োজনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং ৩৫টি উদ্ভাবনী প্রদর্শনী স্টল থাকবে।

সচিব জানান, সরকার "Science to Economy: Building a Market-Linked, Innovation-Driven Bangladesh" ভিশনের আওতায় STEM শিক্ষা, গবেষণার বাণিজ্যিকীকরণ, উদ্ভাবন এবং সেমিকন্ডাক্টর, এআই, বায়োটেক ও মহাকাশ গবেষণার সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। এ লক্ষ্যে একটি ন্যাশনাল AI ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে।

সামিটে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডোসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নেবেন। পাশাপাশি BEAR Innovation Expo 2026-এ শিক্ষার্থী ও স্টার্টআপদের সেমিকন্ডাক্টর, এআই, রোবোটিক্স ও অন্যান্য ডিপ-টেক উদ্ভাবন প্রদর্শিত হবে।






BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: