শিরোনাম

South east bank ad

বিশ্ব পর্যটন দিবসে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি নেবে সরকার

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন   |   মন্ত্রী

বিশ্ব পর্যটন দিবসে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি নেবে সরকার
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হবে। দেশীয় সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরতে প্রদর্শনীর আয়োজন এবং জেলা পর্যায়েও একযোগে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, দেশের পর্যটনকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করতে বেসরকারি পর্যটন খাতের অংশীজনদের সক্রিয় সহযোগিতা নেওয়া হবে।

পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, দিবসটি উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রস্তুতকৃত টেলিভিশন প্রচারচিত্র (টিভিসি) প্রদর্শন করা হবে। এছাড়া বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশের সমৃদ্ধ রন্ধনশিল্প বিশ্বদরবারে তুলে ধরা হবে।

প্রস্তুতি সভায় মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসিসহ মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: