শিরোনাম

South east bank ad

উচ্চশিক্ষা রূপান্তরে ২০২৬–২০৩০ জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন   |   মন্ত্রী

উচ্চশিক্ষা রূপান্তরে ২০২৬–২০৩০ জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি
বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ ইউজিসিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কর্মপরিকল্পনার খসড়া নিয়ে আলোচনা হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, পরিকল্পনায় স্নাতকদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সহযোগিতা, ডিজিটাল রূপান্তর ও এআই ব্যবহার, শিক্ষক উন্নয়ন, গবেষণা ও আন্তর্জাতিকীকরণ এবং সুশাসন ও মাননিশ্চিতকরণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই), লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), ডিজিটাল প্রশাসন, এআইভিত্তিক শিক্ষাব্যবস্থা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার এবং ইন্টার্নশিপ ও কর্মসংস্থান পর্যবেক্ষণ ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গবেষণা প্রকাশনা ও পেটেন্ট দ্বিগুণ করা এবং বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যও রাখা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা সংস্কারের নেতৃত্ব ইউজিসিকেই দিতে হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্কার বাস্তবায়নের পাশাপাশি বিদেশি শিক্ষার্থী আকর্ষণ ও উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে সমন্বিত জাতীয় নীতিমালা প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।


BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: