সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার বিষয়ক পরামর্শ সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।
আইনমন্ত্রী বলেন, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি।
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতিকে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি
এ সময় আগের রাষ্ট্রপতির মামলার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনই কোনও মন্তব্য নয়।
আইনমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আট জনের বিরুদ্ধে করা মামলা যদি মিথ্যা হয়, তাহলে তা প্রত্যাহার করা হবে।
তিনি জানান, বর্তমানে এক্সট্রা কিলিং শূন্যের কোটায়। এছাড়া যত বড় রাজনৈতিক নেতাই হোক না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি।


