শিরোনাম

South east bank ad

কমিউনিটি এনগেজমেন্টে সরকারি প্রাথমিক বিদ্যালয় শক্তিশালী হবে: প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন   |   মন্ত্রী

কমিউনিটি এনগেজমেন্টে সরকারি প্রাথমিক বিদ্যালয় শক্তিশালী হবে: প্রতিমন্ত্রী
সোমবার (২৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আরও কার্যকর ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠানে পরিণত করতে প্রতিটি বিদ্যালয়ে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ চালু করা হবে। শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও সমাজের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

আজ সুনামগঞ্জ পিটিআইয়ে স্কুল ফিডিং প্রকল্প আয়োজিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রতিটি শ্রেণির শিক্ষক অভিভাবকদের নিয়ে ‘প্যারেন্ট সার্কেল’ গঠন করবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি, অগ্রগতি, শৃঙ্খলা ও বিদ্যালয়ের কার্যক্রমে অভিভাবকদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সরকারি কর্মকর্তা, ধর্মীয় ও সামাজিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ‘বন্ধু রেজিস্টার’ তৈরি করবেন। এই নেটওয়ার্ক বিদ্যালয়ের উন্নয়ন, নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করবে।

ববি হাজ্জাজ বলেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়লে বিদ্যালয়ের সম্পদ রক্ষা, খাদ্যের মান নিশ্চিতকরণ এবং অপপ্রচার প্রতিরোধ সহজ হবে। তিনি জানান, সরকার শিক্ষক সংকট নিরসন, পিটিআই উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ, বিদ্যালয় ফিডিং কর্মসূচির মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং নতুন শিক্ষক নীতিমালা প্রণয়নে কাজ করছে। এসব উদ্যোগ সফল করতে শিক্ষক ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।




BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: