শিরোনাম

South east bank ad

দুর্গম সীমান্তে ড্রোনে নজরদারি বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন   |   মন্ত্রী

দুর্গম সীমান্তে ড্রোনে নজরদারি বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সকালে বিজিবির সিলেট সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (SSSDW)’-এর উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকায় নাইট ভিশন ও থার্মাল প্রযুক্তিসম্পন্ন ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল নজরদারি করা হবে। এতে সীমান্তের ওপারের তৎপরতা পর্যবেক্ষণের পাশাপাশি চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্রের রুট শনাক্ত ও প্রতিহত করা সহজ হবে।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক ও মানবিক দুর্যোগেও ড্রোন কার্যকর ভূমিকা রাখছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ পৌঁছে দিতে বিজিবি ড্রোন ব্যবহার করেছে।

মন্ত্রী জানান, বর্তমানে ড্রোন স্কুলে বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হলেও ভবিষ্যতে বেসামরিক জনবলকেও ড্রোন পরিচালনা ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ সম্প্রসারণ করা হবে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি এ প্রশিক্ষণ কেন্দ্রে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মাদক মামলার প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করা হয়েছে। জেলা পর্যায়ে ল্যাব, হাজতখানা, ডগ স্কোয়াড ও আধুনিক অস্ত্রের মাধ্যমে সংশ্লিষ্ট বাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে। আইনি প্রক্রিয়ায় বাধা দিতে ‘মব’ সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

উদ্বোধন শেষে মন্ত্রী ড্রোন স্কুল কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন এবং বিজিবির পরিচালনায় বাস্তবভিত্তিক অপারেশনাল মহড়া ও ডাইনামিক ড্রোন ডিসপ্লে প্রত্যক্ষ করেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: