শিরোনাম

South east bank ad

প্রযুক্তি নয়, সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের লক্ষ্য: আইসিটি মন্ত্রী

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রযুক্তি নয়, সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের লক্ষ্য: আইসিটি মন্ত্রী
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত জনসেবা নিশ্চিত করা বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘E-ffective e-governance: Accelerating e-government and digital public services in Bangladesh’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না। একই তথ্য বারবার সংগ্রহ ও একই ধরনের প্রযুক্তি সক্ষমতা তৈরির পরিবর্তে Common Capability, Interoperability এবং National Data Exchange শক্তিশালী করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিরাপদ ও অনুমোদিত তথ্য বিনিময় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

ফকির মাহবুব আনাম বলেন, নাগরিকের কাছে সরকার কোনো বিচ্ছিন্ন মন্ত্রণালয় বা ডাটাবেজ নয়; সরকার একটি সমন্বিত সেবা ব্যবস্থা। তাই সরকারি ডিজিটাল ব্যবস্থাগুলোকে Connected Ecosystem হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও আইটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, আগামী পাঁচ বছর আইন ও নীতিমালা, নিরাপদ কানেক্টিভিটি, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, AI-সাইবার নিরাপত্তা ও দক্ষ জনশক্তি এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং—এই পাঁচ অগ্রাধিকার নিয়ে সরকার কাজ করবে।

তিনি জানান, স্টার্টআপে প্রতি বছর ৫০০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিক নীতি, দক্ষ জনশক্তি ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশ বৈশ্বিক ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হতে পারে।

সেমিনারে ডিজিটাল রূপান্তর, ডেটার মালিকানা ও দায়িত্বশীলতা, নিরাপদ তথ্য বিনিময় এবং বাংলাদেশের ডিজিটাল সরকারের কৌশলগত অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: