শিরোনাম

South east bank ad

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকরী ভূমিকা রাখছে : শামা ওবায়েদ

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন   |   মন্ত্রী

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকরী ভূমিকা রাখছে : শামা ওবায়েদ
নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকরী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘অভ্যুত্থান ও রাজনৈতিক পটপরিবর্তন হলেও সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়েনি। নতুন নারী নেতৃত্বও নিজেদের অধিকার নিয়ে এখনো খুব একটা সরব নয়।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে নারীর অবদান অপরিসীম উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সামাজিকভাবে নারীর অবস্থান কখনোই কাঙ্ক্ষিতভাবে সমুন্নত হয়নি। নারীর সমঅধিকার, ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার কার্যকর অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে আলোচকরা সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে রাজনৈতিক দলগুলোকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান। এ ছাড়া নারীর সমঅধিকারকে সুযোগ বা অনুদান হিসেবে নয়, মৌলিক অধিকার হিসেবেই দেখারও আহ্বান জানান তারা।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: