শিরোনাম

South east bank ad

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন   |   মন্ত্রী

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলীগ জামাতের সাদপন্থী অংশের প্রতিনিধিদের সঙ্গে ইজতেমার তারিখ, আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনার পর ২০২৫ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।

টঙ্গী ময়দান ব্যবহারের বিষয়ে উভয় পক্ষের দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন, সাদপন্থীরা দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে যৌক্তিক সময়ের ব্যবধানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মাওলানা সাদের বাংলাদেশে আগমনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বিগত সময়ের তুলনায় সামগ্রিক অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের হার কমেছে বলেও দাবি করেন তিনি। সম্প্রতি রাজধানীতে এক শিক্ষিকা ছিনতাইয়ের ঘটনায় নিহত হওয়ার পর ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তারের কথাও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে ইজতেমা আয়োজন করতে হবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: