শিরোনাম

South east bank ad

প্লাস্টিক বর্জ্য দিয়ে কেনাকাটা, কামরাঙ্গীরচরে হাজারো নাগরিক

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন   |   মন্ত্রী

প্লাস্টিক বর্জ্য দিয়ে কেনাকাটা, কামরাঙ্গীরচরে হাজারো নাগরিক
পরিচ্ছন্ন নগর গঠন ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অস্থায়ী বাজারে হাজারো নাগরিক বাসাবাড়ির প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেন। কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

ডিএসসিসি প্রশাসক বলেন, ড্রেন ও নালা-নর্দমায় প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নির্ধারিত স্থানে বর্জ্য জমা দিলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশও সুরক্ষিত হবে।

তিনি জানান, কর্মসূচিটি পর্যায়ক্রমে ডিএসসিসির সব ওয়ার্ডে সম্প্রসারণ করা হবে। শিগগিরই গুলিস্তানে স্থায়ী একটি স্টল স্থাপনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি পথশিশুদের জন্য এসটিএসের সুবিধাজনক স্থানে ‘বই পড়ার বিনিময়ে খাবার’ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন জানান, গত দুই বছরে প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে, যা দিয়ে প্রায় ৪ লাখ মানুষকে খাবার দেওয়া সম্ভব হয়েছে। আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে ১ লাখ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্য রয়েছে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: