শিরোনাম

South east bank ad

রংপুর মেডিকেলের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ: দুলু

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন   |   মন্ত্রী

রংপুর মেডিকেলের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ: দুলু
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান ও সেবার পরিধি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অ্যানেসথেসিয়া সংকটের কারণে হাসপাতালের আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে অ্যানেসথেসিয়ার ব্যবস্থা করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে।

জনবল সংকট প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য খাতে জনবল সংকট একটি বড় সমস্যা। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলছে। অল্প সময়ের মধ্যে এ প্রক্রিয়া শেষ হলে হাসপাতালের প্রয়োজনীয় জনবল ও সেবার ঘাটতি পূরণে কাজ করা হবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, শিগগিরই হাসপাতালে আরও কিছু নতুন সেবা চালু ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।

এর আগে মন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: