শিরোনাম

South east bank ad

গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন   |   মন্ত্রী

গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী
শুধু সংযোগ নয়, গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও নির্ভরযোগ্যতার মাধ্যমে অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (APT)-এর ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভা (AWG-37)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে প্রায় ১৯১ মিলিয়ন মোবাইল সাবস্ক্রিপশন রয়েছে এবং ১০৮ মিলিয়নের বেশি গ্রাহক ৪জি সেবা ব্যবহার করছেন। দেশে ৪৯ হাজারের বেশি ৪জি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার ও ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে।

তিনি বলেন, AI, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও ৫জিসহ ভবিষ্যৎ প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে। দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সম্প্রসারণ, ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা এবং টেলিযোগাযোগ সেবা আরও সাশ্রয়ী করার ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, নতুন প্রযুক্তির সুফল নিশ্চিত করতে সময়োপযোগী নীতি, আধুনিক অবকাঠামো, দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। সভায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা বেতার যোগাযোগ, স্পেকট্রাম ব্যবস্থাপনা, উদীয়মান প্রযুক্তি ও নেটওয়ার্ক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: