শিরোনাম

South east bank ad

নারী-শিশু উন্নয়নে নরওয়ের সহযোগিতা চাইলেন মন্ত্রী

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন   |   মন্ত্রী

নারী-শিশু উন্নয়নে নরওয়ের সহযোগিতা চাইলেন মন্ত্রী
নারী ও শিশু উন্নয়ন, ফ্যামিলি কার্ড, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও শিশুশ্রম নিরসনে নরওয়ের সহযোগিতা চেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।

বৈঠকে নারী শিক্ষা, জেন্ডার সমতা, নারীর কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণ, শিশু অধিকার, নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন, কেয়ার গিভিং এবং তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, সরকার তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়ার পাশাপাশি কর্মজীবী মায়েদের সুবিধায় দেশব্যাপী ডে-কেয়ার সম্প্রসারণ করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে আরও সক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের নারী শিক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের অগ্রগতির প্রশংসা করেন। ডিএনএ ল্যাব আধুনিকায়নে নরওয়ের কারিগরি সহায়তার বিষয়ে মন্ত্রীর অনুরোধেও তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: