শিরোনাম

South east bank ad

স্থানীয় সরকারে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন   |   মন্ত্রী

স্থানীয় সরকারে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ
স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, বিকেন্দ্রীকরণ, নারী ক্ষমতায়ন ও জলবায়ু মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎকালে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান এ আগ্রহের কথা জানান।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, গ্রামীণ অবকাঠামো, নিরাপদ পানি, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সুযোগ কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রযুক্তি, অভিজ্ঞতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুশাসন, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে তাঁর দেশের আগ্রহের কথা জানান।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: