শিরোনাম

South east bank ad

তারেকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন   |   মন্ত্রী

তারেকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জিয়া স্মৃতি বইমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং খালেদা জিয়া উন্নয়নের রূপকার। জিয়ার স্বপ্ন ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করে তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে হবে।

তিনি আরও বলেন, রাজনীতিতে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য কাম্য নয়। বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি এবং ডিসেম্বরের ঘটনাবলির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: