৫০ বছরের চাহিদা বিবেচনায় চিকিৎসা ব্যবস্থা গড়তে হবে
আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ‘দ্য ফার্স্ট ওপেন হার্ট সার্জারি ডে’ ও ‘কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্স-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তবে চিকিৎসাব্যবস্থার উন্নয়নে রাষ্ট্রের আর্থিক সক্ষমতাও বিবেচনায় রাখতে হবে। হৃদরোগের চিকিৎসা ব্যয় কমাতে সরকার ভাল্ব ও স্টেন্টের ওপর ট্যাক্স মওকুফ করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশে আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের ফলে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমেছে। পাশাপাশি জনকল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকার ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।


