শিরোনাম

South east bank ad

IAEA সহযোগিতা বাড়ানোর আহ্বান বিজ্ঞান সচিবের

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন   |   সচিব

IAEA সহযোগিতা বাড়ানোর আহ্বান বিজ্ঞান সচিবের
বাংলাদেশি তরুণ বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ফেলোশিপ, ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ বাড়াতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভিয়েনায় IAEA-এর উপ-মহাপরিচালক ও টেকনিক্যাল কো-অপারেশন বিভাগের প্রধান হুয়া লিউয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশি বিজ্ঞানী, পেশাজীবী ও সরকারি কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ, ফেলোশিপ, ইন্টার্নশিপ, যৌথ গবেষণা ও নিয়োগের সুযোগ বাড়ানো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন এবং পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়।
BBS cable ad

সচিব এর আরও খবর: