রংপুর বিভাগীয় কমিশনার হলেন জাহাঙ্গীর আলম
সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে রংপুর বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অপর আদেশে রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্তি সচিব) মো. শহিদুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।


