South east bank ad

দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন   |   অন্যান্য

দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট বাণিজ্য, দুর্নীতি ও অনৈতিক সিন্ডিকেট বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে আইন কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাজল বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো অসাধু গোষ্ঠী বা দুর্নীতি চক্রকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তাদের কাজ শুধু সরকারের পক্ষে মামলা জেতা নয়; সংবিধান, আদালত ও বৃহত্তর জনস্বার্থের প্রতি আনুগত্য রেখে ন্যায়বিচার নিশ্চিত করাই তাদের দায়িত্ব।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত ও ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৬০ জন আইন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
BBS cable ad