South east bank ad

২৫ কেয়ারগিভারকে প্রশিক্ষণ

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন   |   অন্যান্য

২৫ কেয়ারগিভারকে প্রশিক্ষণ
গাজীপুরের কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালিকা) ২৫ জন কেয়ারগিভারকে ভুক্তভোগী শিশু শনাক্তকরণ, সহায়তা ও মানসিক ট্রমা মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী ‘ভুক্তভোগী সহায়তা সেবা ও ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়। ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে ভুক্তভোগী শিশুদের সহায়তার নীতি ও কৌশল, ট্রমার প্রভাব, শিশুদের আচরণ বোঝা, সাক্ষাৎকার গ্রহণ ও ফলোআপের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাঃ কামরুজ্জামান বলেন, কেয়ারগিভারদের ভুক্তভোগী শিশুদের কথা শুনে তাদের পরিস্থিতি বুঝতে হবে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন বলেন, পুলিশ, আইনজীবী, বিচারক, কেয়ারগিভারসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
BBS cable ad